প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২২, ২:৫১ অপরাহ্ণ
সাভার পৌর ছাত্রলীগ ও সাভার সরকারি কলেজ ছাত্রলীগের প্রস্তুতি সভা

সাভার প্রতিনিধি:
১০ ডিসেম্বর বিএনপি জামায়াতের মিথ্যাচারের প্রতিবাদে জনসভা সফল করার লক্ষ্যে সাভার পৌর ছাত্রলীগ ও সাভার সরকারি কলেজ ছাত্রলীগের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। শনিবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাভার পৌর ছাত্রলীগে সভাপতি মাসুম দেওয়ান ও সাধারণ সম্পাদক ওয়াশিম আক্তার বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, সাবেক ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান সহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজিব বলেন, বিএনপি-জামাতের মিথ্যাচারের প্রতিবাদে আগামী ১০ ডিসেম্বর রেডিও কলোনি মাঠে আওয়ামী লীগের বিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে এই জনসভায় পৌর ছাত্রলীগ এবং কলেজ ছাত্রলীগের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি অভি, সাভার কলেজ ছাত্রলীগের সভাপতি জীবন, সাধারণ সম্পাদক নাসীম সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতকর্মী।
cjnews71.com