রবিন, সাভার
সাভারে লেগুনা মিনিবাস মুখোমুখি সংঘর্ষে ৪জন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও ৬ জন যাত্রীকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার কলমা আঞ্চলিক সড়কের কলমার ঢাল এলাকার অরুনাপল্লির সামনে এঘটনা ঘটে।
নিহতরা হলেন ফজুলল (৪০) নাসির (৪৫) ও ফাহিম (২১), রাজু (৩৫)। নিহত ও আহতদের বিস্তারিত পাওয়া যায় নি। এসব তথ্য নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮ টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মোট ৯ জন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। নিহত ও আহতদের মধ্যে পরিচয় পাওয়া য়ায়নি।
রোড এক্সিডেন্ট কথা জিজ্ঞেস করলে পথগামী এক যাত্রী বলেন, হেমায়েতপুর থেকে আশুলিয়া গামী যে সকল লেগুনা রয়েছে সেগুলোর ড্রাইভার একেবারেই অনভিজ্ঞ অনেক ক্ষেত্রেই দেখা ১৫ থেকে ২০ বছরের ছেলেরাই এই গাড়িগুলো ড্রাইভ করে, নাই ড্রাইভিং লাইসেন্স , এছাড়াও অধিকাংশ লেগুনা ফিটনেস বিহীন থাকা সত্বেও হাইওয়ে রোডে না চলার নির্দেশনা থাকলেও মহাসড়ক দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এই অবৈধ্য গাড়ি গুলো। যে কারণেই দুর্ঘটনা প্রায় ঘটে থাকে এ বিষয়ে প্রশাসন যদি একটু সজাগ দৃষ্টি দেয় তাহলে হয়তো বা এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে সাধারণ মানুষ বেঁচেও যেতে পারে।
এছাড়া লেগুনা গাড়ির ফিটনেস এর ব্যাপারে জিজ্ঞেস করলে প্রতিবেদককে ফজা নামে এক লেগুনা ব্যবসায়ী তার বলেন, এসব লেগুনার কোনটির ফিটনেস নেই আমরা এভাবেই চালাই, আমাদের চালাতে নিষেধ করলে আমরা বন্ধ করে দিবো।
এর আগে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে মোট ৯ জন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের তিনজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আমরা রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি। সাভার মডেল থানার পুলিশ বলেন আহতদের উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে টি আই এডমিন সালাম বলেন, এই বিষয়টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।