সিজে নিউজ ডেস্কঃ
সাভারে অসহায় গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ৮০০ শত শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সেলিম মন্ডল।
শীতবস্ত্র বিতরণকালে সেলিম মন্ডল বলেন, আমাদের আওয়ামীলীগ সরকার মানবিক সরকার, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অসহায় ও গরীব মানুষের পাসে আছেন তাদের ভাগ্য উন্নয়নের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন তাকে ছাড়া বাংলাদেশের এতো উন্নয়ন সম্ভব না।
তিনি আরো বলেন, আমার নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান তার সহায়তায় বিরুলিয়া অনেক উন্নয়ন হয়েছে যা এর আগে হয়নি। তিনি একজন ভালো লোক তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমরা বিরুলিয়া বাসি তার পাশে থাকবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার গন ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।