সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাই হওয়া ১১ লাখ টাকাসহ আসামী গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যাবহৃত গাড়ি আটকে বিশেষ অবদান রাখায় মাননীয় আইজিপি কর্তৃক বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।
গত ৭ মে সাভারের ফাতেমা এন্টারপ্রাইজের মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান ও সিকিউরিটি গার্ড নাঈম ইসলাম ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ ৬০ হাজার টাকা হেমায়েতপুর শাখায় জমা দিতে যাওয়ার সময় সকাল পৌনে ১১টার দিকে উলাইল বাস স্ট্যান্ডে এলাকা থেকে প্রাইভেটকারে ছিনতাইকারীরা নাঈমের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় মামলা দায়ের করা হলে খুব অল্প সময়ের মধ্য পটুয়াখালী ও নারায়নগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ১১ লাখ টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে সাভার মডেল থানা পুলিশের বিশেষ একটি টিম। আলোচিত ছিনতাইয়ের ঘটনাটি উদ্ঘাটনে বিশেষ অবদানের জন্য সাম্প্রতিক মাননীয় আইজিপি কর্তৃক বিশেষ পুরস্কারে মনোনীত হন এস আই সুদীপ কুমার গোপ।পুরস্কারটি সাম্প্রতিক পুলিশ সদরদপ্তর হতে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) এর নিকট বুঝিয়ে দেয়া হলে তিনি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম এর নিকট বুঝিয়ে দেন।
গতকাল ১০ই জুলাই সন্ধ্যায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পুরস্কারটি এসআই সুদীপ কুমার গোপ এর হাতে তুলে দেন।
পুরস্কারটি হাতে পেয়ে মাননীয় আইজিপি মহাদয়,
জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসআই সুদীপ কুমার গোপ।
এছাড়া গত ২৬ জুন ঢাকার সাভারের সাধাপুর এলাকা থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের পর হত্যাকান্ডে জড়িত মৃতের স্ত্রী ও পরকীয়া প্রেমিককে দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত বটি দা ও তালা উদ্ধার করে আদালতে আসামীদ্বয়ের স্বীকারোক্তি মূলক জবানবন্দি দক্ষতার সাথে করানো সহ অজ্ঞাত মামলাটি ডিটেক্ট করায় মাননীয় পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন ভবানীপুরের পুলিশ ক্যাম্পে আইসি এস আই মোঃ মোখলেছুর রহমান।