মুবিনুর রহমান রবিনঃ
সাভারে টিম টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেল লিমিটেড নামের একটি পোশাক কারখানার কাপর চুরির ঘটনায় চট্রগ্রাম থেকে কাভার ভ্যান চালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় ৩২লাখ টাকা মূল্যের ৬৪ রোল ফেবিক্স কাপড় ও কাভার ভ্যান উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান চুরির বিষয়টি নিশ্চিত করে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কাভার ভ্যান চালক রিপন মাইনুদ্দিন (২৩) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গয়েছপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।
পুলিশ ও কারখানা কৃর্তপক্ষ সূত্রে জানা যায়, গত ২২জুলাই সাভারের আমিনবাজারের টিম টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেল লিমিটেড কারাখানার আমদানীকৃত ১০১৬ রোল ফেবিক্স কাপর চট্রগ্রাম বন্দরে আসে। সেদিনেই কৃর্তপক্ষ কাচাঁমাল সরবরাহের জন্য মেসার্স কাজী এন্ড সন্স নামের একটি ট্রাভেল এজেন্সীকে দায়িত্ব দেয়। তারা কাভার্ড ভ্যান যোগে ১০১৬টি রোল নিয়ে সাভার আমিনবাজার কারখানায় পৌছে দেয়। এসময় কারখানা কৃর্তপক্ষ ৬৪টি রোল কম পেয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি অস্বীকার করে । পরে সাভার মডেল থানায় যোগাযোগ করা হলে তারা তদন্ত শুরু করে। এঘটনায় গ্রেপ্তার চালক রিপনকে জিজ্ঞাসাবাদে চুরি বিষয়টি স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে ২৩জুলাই চট্রগ্রামের সদর ঘাট থানাধীন মাদারবাড়ি যুগিচাদ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘন্টা পর চুরি হওয়া ৩২লাখ টাকা মূল্যের কাপর উদ্ধার করে পুলিশ।
কারখানাটির চেয়ারম্যান কাজী মনিরুউদ্দিন তারিফ বলেন, প্রতি বছর চুরির ঘটনায় প্রায় ৭০কোটি টাকা লোকসান হয়। আইনের ফাঁকে তারা বের হয়ে পুনরায় একই ধরনের কাজ করে। এতে আমদানীকারকদের সাথে সম্পর্কের অবনতি হয় যা পোশাক কারখানার জন্য ঝুঁকিপূর্ণ।
প্রশাসনের বিশেষ নজর দেওয়া হলে চুরির ঘটনা কমে যেত বলে দাবি করেন তিনি।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, ঘটনার পর পর সাভার মডেল থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসানের নের্তৃতে একটি টীম গঠন করা হয়। তারা ২৪ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার করে। চুরির সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যহত থাকবে। তবে স্বার্থে বাকীদের বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব না।
তিনি আরও বলেন, কারখানার কাচাঁমাল চুরির কয়েকটি চক্র আছে যারা এঘটনার সাথে জড়িত তাদের আটক করা গেলে চুরি বন্ধ করা যাবে। এমন ঘটনা অনেক হয় কিন্তু কারখানা কৃর্তপক্ষ আমাদের জানান না। সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের কারখানা জন্য ঢাকা জেলা পুলিশ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।