সিজে নিউজ ডেস্কঃ
সাভারে যুবলীগের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে এই অনুষ্ঠানের আয়োজনে করা হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহম্মেদ নাসীম পাভেল।
আলোচনা সভায় ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহমেদ তৌফিক প্রবালের সভাপতিত্বে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এর আগে সকালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহম্মেদ নাসীম পাভেল তার নেতাকর্মীদের নিয়ে থানা স্টান্ড মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার ১০ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য, আফজাল আহমেদ সহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।