সিজে নিউজ ডেস্কঃ
সাভারের সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস পালিত হয়েছে।
২০শে আগস্ট রবিবার দুপুরে চাপাইন নিউ মডেল স্কুল মাঠে এ আলােচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
অনুষ্ঠানে মুখ্য আলােচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হােসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সহ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযােগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।