সিজে নিউজ ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাভার থানা যুবলীগের উদ্যোগে আলোচনা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
২৪ আগষ্ট দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সাভার থানা ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহম্মেদ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন - ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সুমি, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সায়েম মোল্লা, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় আরও অনেকে।