সিজে নিউজ ডেস্কঃ
সাভারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলাউদ্দিন সুমন নামে এক ব্যক্তি সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আলাউদ্দিন সুমন বলেন, আমি ৩০ বছর যাবত ওয়ারিশ ও ক্রয়সূত্রে সাভার পৌর এলাকায় বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাভার মৌজায় ২০৯৬ দাগের সাত শতাংশ জমি ভোগ দখল করে আসছি। সম্প্রতি মহিবুল হক রাহাত, অলি আহম্মেদ খান, ওসমান খান, জসিম ও খলিল নামে চার ব্যক্তি আমার সেই জমি দখলের চেষ্টা চালায়। পরবর্তীতে এ বিষয়ে একটি মামলা দায়ের করলে আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ২২ জানুয়ারি ভোর ছয়টারদিকে আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে তারা আমার জমি দখল এবং সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করে। পরে এ ঘটনায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এবিষয়ে প্রতিবেদক জানতে চাইলে অলি আহম্মেদ খান বলেন, আদালতের নির্দেশে আমরাও সাইনবোর্ড দিয়েছি, দুই পক্ষরেই কোর্টে মামলা চলমান রয়েছে। আমি এতোকিছু বুঝিনা সব উকিল করে কিছু জানতে হলে সামনা সামনি কথা বলবো।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান শিকদার জানান জমি দখল সংক্রান্ত বিষয়ে একটি জিডি পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।