সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে বিষাক্ত সাপের কামড়ে শিশুসহ দুইজন আহত হয়েছে। এদের মধ্যে একজন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (৩০ জুন) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা আহতের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে দুপুরে ধামরাই সুঙ্গড়চর এলাকার এক শিশুকে ও রাতে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার জমিদার বাড়ির জঙ্গল থেকে আরো এক ব্যক্তিকে সাপে দংশন করে।
আহতরা হলেন - ধামরাই সুঙ্গড়চর এলাকার আলামিনের ছেলে ফাহাদ (০৪) ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার বায়রা গ্রামের পরিমল কবিরাজের ছেলে বাসুদেব (৩৫)। সে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করে কাঠ মিস্ত্রি কাজ করেন।
আহত বাসুদেবের বন্ধু অমিত কর্মকার বলেন, বাসুদেব সন্ধ্যার দিকে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে আড়াপাড়ার জমিদার বাড়ির জঙ্গলে যায়। এসময় হঠাৎ করে বাসুদেব চিৎকার করলে আমরা এগিয়ে যায়। পরে দেখি বাসুদেবে ডান হাতের আঙুলে সাপে কামড়ে দিয়েছে। পরে আমরা তাকে দ্রুত চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসকরা রক্ত পরীক্ষা করে বিষাক্ত সাপের বিষ পেয়েছে বলে জানান তিনি।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা বলেন, শিশুসহ দুইজন সাপের কামড়ে অসুস্থ্য হয়ে আজকে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে বাসুদেব নামে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এক শিশুকে ভ্যাকসিন দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওই চিকিৎসক।