সিজে নিউজ ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিতে আহতদের দেখতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পরিদর্শন করেন । এ সময় নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তিকৃত আহতদের সাথে কথা বলেন এবং আহত প্রত্যেক কে আর্থিক সহযোগীতা ও তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রের পক্ষ কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ২১ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। যা এখনও চলমান রয়েছে।
এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা উত্তরের আমীর মোঃ আফজাল হোসেন, সেক্রেটারী মোঃ শাহাদাৎ হোসেন, আইন ও মানবাধিকার সেক্রেটারী এড.মোঃ শহীদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারী ও সাভার পৌরসভার নির্বাচিত সাবেক কমিশনার হাসান মাহমুব মাষ্টার, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আসাদুজ্জামান, সাভার থানা আমীর মোঃ আব্দুল কাদের ও সাভার পৌর আমীর মোঃ আজিজুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আহতদের সাথে সাক্ষাৎ শেষে ঢাকা জেলা উত্তরের জামায়াতের আমীর মাওলানা মোঃ আফজাল হোসেন বলেন, ৫ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এ দেশ স্বাধীনতা অর্জন করেছে। এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাত কবুলিয়তের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আহতদের সুস্থতার জন্য দোয়া করেন ও আর্থিক সহযোগিতা করেন।
এছাড়া তিনি সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পরে জামায়াত নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুরর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন। এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবি জানান।