মুবিনুর রহমান রবিন:
'হিসেব করে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন' এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে সাভারে ভ্যাট আদায় ও ভ্যাট দেওয়ার সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ লক্ষ্যে সাভারে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
২১শে জানুয়ারী মঙ্গলবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সাভার জোনের উদ্যোগে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্কো আইন ২০১২ এর অধিকতর সংশোধন করে প্রণীত অধ্যাদেশে অনীত পরিবর্তন মূসক আদায় লক্ষে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন সাভার ভ্যাট অফিসের সম্মেলন কক্ষে এই সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সাভার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুরাইয়া সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার, কাস্টমস ও ভ্যাট কমিশন কাজী ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে সরকারী, আধা সরকারি, স্বায়িত্ত্বশাসিত, প্রাইভেট সহ উপজেলা পযার্য়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে কাজী ফরিদ উদ্দিন বলেন, দেশের উন্নয়নে ভুমিকা রাখতে ভ্যাটের গুরুত্ব অনেক। সরকারের বাৎসরিক বাজেটের আয়ের অনেক অংশ জনগণের ভ্যাট দেওয়ার ওপর নির্ভর করে কারণ শতকরা ৩৮% আসে ভ্যাট থেকে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সকলকে ভ্যাট দেওয়ার আহবান জানান।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমান নীতিমালা অনুযায়ী আপনারা ভ্যাট আদায় করবেন বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা টেন্ডারের সিডিউল বিক্রি করবেন সেখানে অবশ্যই ভ্যাট-ট্যাক্স উল্লেখ করতে হবে।