সিজে নিউজ ডেস্কঃ
রাজধানীর মুহাম্মদীয়া হাউসিং এর মোহাম্মদপুর বেরী বাধের পশ্চিম পাশে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১১টায় ( ৩ মার্চ) জাকের ডাইরি ফার্ম উদ্যোক্তা ও কর্মীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফ্যাসিস্ট চক্রের থাবা থেকে জাকের ডাইরি ফার্মের জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেন জমির মালিক ও ফার্মের কর্মচারীরা।
এ সময় জমির মালিক আনোয়ার হোসেন বলেন, পাতনের কয়েক মাস আগে, ফ্যাসিস্ট সরকারের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ এক ঘণ্টায় শেষ করে দেয় জাকের ডায়রি ফার্ম। বড় ফ্যাসিস্টয়া পালালেও তাদের সহযোগী মোতাকাব্বির এখনো সক্রিয়।
তাদের এই জুলুম থেকে রক্ষা পেতে তিনি অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও প্রশাসনের কাছে বিচার দাবি করেন।
এ সময় তিনি আরো বলেন, এখানে আমার ১৩ কাঠা জায়গা আমার কেনা। এছাড়াও আশেপাশে সরকারি জায়গা আছে, কিন্তু সেসব জায়গা বাদ দিয়ে আমার কেনা জায়গার উপর জোরপূর্বক বাজার তৈরী কারার পায়তারা চালাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এ ব্যাপারে মোহাম্মদপুর এলাকার ভূমি কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, এখানে মালীকানা জায়গা আছে কিন্ত ডিমারগেশন করা নেই, সরকারি জায়গা গুলোর ডিমারগেশন করা আছে। এই জমির ফাইল ডিসি অফিসে জমা দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন।