সিজে নিউজ ডেস্কঃ
বৈষম্য বিরোধী আন্দোলন ৬ ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শেখ সাঈদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৯ মার্চ) রাতে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বিকেলে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শেখ সাঈদ সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা। সে যুবলীগের সক্রিয় সদস্য ও সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের সঙ্গে থেকে স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে ছিল। তার বিরুদ্ধে লেগুনায় চাঁদাবাজি একাধিক অভিযোগও রয়েছে।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোডের তার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র-জনতা হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে। তাকে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।