সিজে নিউজ ডেস্কঃ
ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্ত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ইকবাল হোসেন শামীম।
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে সাবেক ছাত্রনেতা ও সাবেক মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন শামীম প্রায় ১৫০০ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, কাপড় বিতরণ করেন।
শুক্রবার সকালে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর প্রাথমিক বিদ্যালয়ে ইকবাল হোসেন শামীম ও তার পিতা, মাতা এবং পরিবারেরর সদস্যরা উপস্থিত থেকে সকাল ১০ টা এই বিতরণ করেন।
ইকবাল হোসেন শামীম বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খাঁন রীতার নির্দেশে তিনি ধল্লা ইউনিয়নের প্রায় ১৫০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি। তাই আগামী নির্বাচনের জন্য সকল কে বিএনপিতে ভোট দেওয়ার আহবান জানান তিনি।