সিজে নিউজ ডেস্কঃ
সাভারে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন নারী ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাভার থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এসব কথা জানান।
এসময় তিনি বলেন, আসন্ন কুরবানীর ঈদ কে সামনে রেখে মলম পার্টি, ছিনতাইকারী সহ অন্যান্য কোন গ্ৰুপ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে সেই লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছি,তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় ছিনতাইয়ের মামলায় ছয়জন নারী কে গ্রেফতার করা হয়,ও বাসে অভিযান পরিচালনা করে পাঁচজন পকেটমার কে আটক করে ১২ টি মোবাইল উদ্ধার করা হয়,অপর ঘটনায় অটোরিকশা চোর চক্রের এক জন কে গ্রেফতারের পাশাপাশি অটোরিকশা উদ্ধার করা হয়েছে, চোরাই গাড়ি সহ চোর এবং বৈষম্য বিরোধী তিনজন কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সকলের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং সামনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।