সিজে নিউজ ডেস্কঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার ( ৩ জুন ) দুপুরে সাভার পৌর বিএনপির উদ্যোগে সাভার থানা রোড মামুন কমিউনিটি সেন্টারে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এবং তার আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ - পরিবার কল্যান বিষয়ক সম্পাদক, ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে জনগণ ভোট দিতে পারেনি, ফ্যাসিস্ট সরকার এখন নেই তাই একটি সুষ্ঠ নির্বাচন হলে জনগণ নির্বাচিত সরকার হিসেবে বিএনপিকে বেছে নিবে।
এছাড়া শহীদ জিয়াউর রহমানের দেশে ও জনগণের জন্য আত্মত্যাগ ও কর্মকাণ্ড ছিল সে বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, জাবি এর সাবেক ভিপি মোঃ আবু আশরাফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার পৌর শ্রমিকদলের সভাপতি কামাল হোসেন সহ আরো নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।