সাভার প্রতিনিধি, ফয়সাল
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শুভ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরালি, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন, যুবদল নেতা বিল্লাল ও ছাত্র নেতা শাওন সিরালি।
এময়ে শ্রী অর্ণব কুমার বলেন বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-১৯ আসনে রাখা স্থানীয় জনগণের মৌলিক দাবি। এবং তিনি আরো বলেন যদি বিরুলিয়া ইউনিয়ন কে ঢাকা ১৯ এ বহাল না রাখা হয় তবে বিরুলিয়া ইউনিয়ন বাসি ভোট বর্জন এর ডাক দিবেন এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।