সিজে নিউজ ডেস্কঃ
বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে বাংলাদেশে এসেছেন কাওয়াই গ্রুপ লিমিটেডের প্রতিনিধি বৃন্দ।
আজ (বৃহষ্পতিবার) সন্ধ্যায় ঢাকার সাভারের কালিয়াকৈরে রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজিতে আয়োজিত "জাপানে চাকুরী ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে" কাওয়াই গ্রুপের দু'জন প্রতিনিধি এতে যোগ দিয়ে তারা প্রশিক্ষিত দক্ষ জনবল নেওয়ার আশা ব্যক্ত করেন।
সেমিনারের উদ্বোধন করেন রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টর হেমায়েত হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কাওয়াই গ্রুপ জাপান লিমিটেডের সেলস ম্যানেজার মাসাহিরো কন্ডো।
এছাড়াও জাপানের কেয়ার স্পেশালিষ্ট জুনি চি ফকো, কাওয়াই গ্রুপ জাপান-বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিএফও এন্ড ডিরেক্টর মোহাম্মদ শফিউদ্দিন সেমিনারে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাপানে বিনা খরচে দক্ষ জনবল পাঠানোর ঘোষনা দিয়েছেন। সেই ঘোষনা বাস্তবায়নে এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজকরা।
তারা আরো বলেন, কোন শ্রমিক জাপানে যেতে চাইলে তাদের ভাষাগত জ্ঞান ও কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জন করে যাওয়া উচিত। তাহলে তারা যে কোন কাজে অধিক মূল্যায়ন ও পারিশ্রমিক পাবে।