মুবিনুর রহমান রবিন :
ঢাকার সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে (৩সেপ্টেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের থানা ষ্ট্যান্ড থেকে একটি আনন্দ র্যালি বের করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান।
এর আগে মঙ্গলবার (২সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা -১৯ সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
পরে র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় কয়েক হাজার নেতাকর্মী র্যালিতে অংশ গ্রহন করেন।
বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাভার ও আশুলিয়ার যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ পাশাপাশি স্থানীয়রাও অংশগ্রহণ করেন।