সিজে নিউজ ডেস্কঃ
দীর্ঘদিনের অবসান ঘটিয়ে নানা আয়োজনে সাভার ব্যাংক টাউনে আবাসিক গৃহনির্মাণ সমবায় সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আসন্ন শনিবার ১৮ ই এপ্রিল সাভার ব্যাংক টাউনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায় এই আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতির অধীনে ৩৮৮ জন ভোটার আছে। এছাড়া এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১২ সদস্য বিশিষ্ট দুটি প্যানেল অংশগ্রহণ করেছে একটি রাজ্জাক,রাজু ও হাসান আলী এবং অন্যটি জব্বার,আজাদ ও এমারত নামে পরিচিত।
এদের মধ্যে সর্বোচ্চ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ ও অন্যান্য সদস্য নির্বাচন করা হবে।
সাধারণ মানুষ ও ভোটারদের জরিপে রাজ্জাক রাজু ও হাসান আলী প্যানেল এগিয়ে আছে এবং তারা বলছেন, আমাদের নির্বাচন ইস্তিয়ার বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর এবং সাধারণ ভোটারের কাছে যাচ্ছি দোয়া ও সমর্থন চাচ্ছি। আমাদের প্যানেলের প্রতিটি সদস্য উচ্চশিক্ষিত এমন যার যার দিক থেকে প্রতিষ্ঠিত তাই আমরা সততার সাথে কাজ করতে পারবো।
তারা আরো বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের এই আবাসিক এলাকাটি অবহেলিত ছিল তেমন কোন উন্নয়ন হয়নি। আমরা নির্বাচিত হলে বাড়ি ও প্লট মালিকদের সাথে আলোচনা করে দীর্ঘমেয়াদি উন্নয়ন কাজের পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করবো।