সাভার প্রতিনিধি:
ঢাকা জেলার সাভার থানা একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। বিশাল এলাকা নিয়ে আবাসিক ও অনাবাসিক জমি থাকায় হাউসিং ব্যবসা, জমি বিক্রি ও ফ্লাট বিক্রি প্রতিনিয়ত হচ্ছে ফলে সাভার সাব-রেজিস্ট্রার অফিস তুলনামূলক ব্যস্ততম সময় পার করতে হয়।
জমি কেনা-বেচার জন্য আর্থিক লেনদেন হওয়ার কারণে এখানে কিন্তু দালাল ও প্রতারক চক্রের আনাগোনা বেশি, যার ফলে অনেক অসহায় মানুষ প্রতারণার শিকার হচ্ছে।
এ বিষয়ে সাভার সাব রেজিস্ট্রার অফিসার জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন হতে হবে এবং কোন দালালকে প্রশ্রয় দেওয়া যাবে না, সরকারের নির্দিষ্ট ফি ব্যাংকে জমা দিয়ে কেনাবেচা করতে হবে।
আমি শুরু থেকেই এই দালালদের বিপক্ষে কথা বলায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে হয়রানি মূলক অপপ্রচারে লিপ্ত হচ্ছে। এতে আমি মানসিকভাবে হেও প্রতিপন্ন হচ্ছি। আমি আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাচ্ছি।
বিভিন্ন পত্র-পত্রিকা সোশ্যাল মিডিয়ায় তার উপর আনিত অভিযোগ কথা জানতে চাইলে তিনি বলেন, আমি সরকারি নিয়মের বাইরে কাজ না করায় উদ্দেশ্যপ্রণীত হইয়া আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমার সকল সম্পত্তির তথ্য ও আয় এবং ব্যয়ের হিসাব ইনকাম ট্যাক্স অফিসে জমা দেওয়া আছে।এর বাহিরে যদি আমার কিছু থাকে সকল দায় আমি মাথা পেতে নিব।
তিনি আরো বলেন, আমি সাব-রেজিস্ট্রার অফিসে যোগদান করার পর এই সাব রেজিস্ট্রার অফিসের শৃঙ্খলা ফিরিয়ে এনেছি এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করেছি। যার ফলে জমি কেনাবেচা বৃদ্ধি পেয়েছে এবং সরকারি রাজস্ব বৃদ্ধি পেয়েছে আমি আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।