সিজে নিউজ ডেস্কঃ
আসন্ন ঢাকা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি প্রার্থী এড. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম খান কর্তৃক আয়োজিত নীল প্যানেল পরিচিতি ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪শে এপ্রিল) বিকেলে সাভার ব্যাংক কলোনি ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজ বাসভবনে এই সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ সাইফুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির হাউস কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. খোরশেদ আলম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান সহ ঢাকা জেলার বিভিন্ন থানার প্রায় ২০০ আইনজীবী সদস্য বৃন্দ অনুষ্ঠানে ছিলেন। 
এসময় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ১৭ বছর অনেক জেল জুলুম সহ্য করেছি আপনারা আমার অক্সিজেন ছিলেন। আপনারা আমার মামলা সংক্রান্ত বিষয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাই পরিবারকে সময় দিতে পেরেছি। এই নীল প্যানেল স্বাধীনতার পক্ষের এটা আমাদের সকলের প্যানেল। আপনারা এই নীল প্যানেলকে বিপুল ভোটে বিজয় করবেন এটাই আমার প্রত্যাশা। আমি সব সময় আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো।
এসময় বক্তারা বলেন, আমাদের এই নীল প্যানেল স্বাধীনতার পক্ষের প্যানেল, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম, নির্যাতন সহ্য করে লড়াই সংগ্রামে সকলেই রাজপথে ছিলো। এই প্যানেল বিজয় হলে অবশ্যয় আইনজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। তাই সকল আইনজীবীদের কাছে প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।