সিজে নিউজ ডেস্ক:
যুব সমাজকে মাদেকর হাত থেকে রক্ষা করতে এবং খেলায় উৎসাহ প্রদান করতে এলাকা ভিত্তিক খেলার আয়োজন করেন আশুলিয়া ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি শাহাবুদ্দিন বেপারী
শুক্রবার বিকালে আশুলিয়ার কাঠগড়ার পশ্চিম পাড়ায় এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
এই ব্যতিক্রম ধর্মী খেলাটির আয়োজনায় ছিলেন যুবদল নেতা আফজাল হোসেন। খেলাটি যুবক বিবাহিত এবং যুবক অবিবাহিত দুটি দলের মধ্যে সংঘটিত হয়। আনন্দঘন এই খেলাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকশত দর্শক উপস্থিত ছিলেন।
এর আগে বক্তব্য কালে সাবেক যুবদল নেতা শাহাবুদ্দিন বেপারী বলেন, খেলাধুলা শরীর চর্চা ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই যুব সমাজের উচিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দেওয়া। যারা খেলাধুলাকে ভালোবাসে তারা কখনো মাদকের সাথে জড়িত হবেনা এটা আমার বিশ্বাস। তাই আমি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলায় উৎসাহ দিতে তাদের পাশে থেকে কাজ করব।
এসময় আশুলিয়া বিএনপি'র সাবেক ওয়ার্ড সভাপতি বশির মোল্লা, যুবদল নেতা আফজাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।