সিজে নিউজ ডেস্ক:
ঢাকার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিভাগীয় কার্যালয়,ঢাকা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে সাভার বাজার রোড, আমিন টাওয়ার ৪র্থ তলায় এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ মাহমুদ বলেন, আমাদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, দারিদ্র্য বিমোচন নারী ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা দক্ষ জনবলের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করব।
অনুষ্ঠান শেষে ৩জন আনসার সদস্যকে বাড়ি করার জন্য দুই লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।