সিজে নিউজ ডেস্কঃ
সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাভার ও আশুলিয়ার সাংবাদিক সমাজ।
শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে সাভার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাভারে কর্মরত সংবাদকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন উদ্দেশ্যপ্রণীতভাবে কামরুজ্জামানকে জুলাই আন্দোলনে গাড়ী পেড়ানোর ঘটনার জেরে মামলায় জড়ানো হয়েছে।
কোন ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা করায় পুলিশ প্রশাসনের অপেশাদার মনোভাব প্রকাশ পেয়েছে।
এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করার আহ্বান জানান পেশাদার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করারও ঘোষণা দেন বক্তারা।
বক্তারা জানান বিভিন্ন সময় সাংবাদিকদের পারিবারিক ও সামাজিকভাবে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন একটি কুচক্রী মহল। কামরুজ্জামানের বিরুদ্ধেও উদ্দেশ্যপ্রণীত ভাবে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনারো জোরদাবী জানান সাভারের সাংবাদিক মহল।
উক্ত মানববন্ধনে সাভার প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।