
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার পুলিশ সুপার মোসা. শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, উত্তর)। সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, গত ১৭ ও ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
অভিযানের বিস্তারিত বিবরণ:
১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ২০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মো. মাসুদ আল মামুন ও তাঁর টিম। এ সময় মো. আফসার হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ৫০ গ্রাম, আনুমানিক মূল্য ১,৫০,০০০ টাকা) গ্রেফতার করা হয়। তার বাড়ি গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন লতিফপুর দক্ষিণপাড়া এলাকায়। তার বিরুদ্ধে পূর্বে ১টি অন্যান্য মামলা রয়েছে।
একই দিন (১৭ অক্টোবর) রাত ২০:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় অপর এক অভিযানে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন শাকিল আহম্মেদ রনি (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা) গ্রেফতার করেন। তার বাড়ি আশুলিয়া থানার পশ্চিম আউকপাড়া এলাকায়। তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১২:১০ ঘটিকায় (০০:১০ ঘটিকায়) সাভার মডেল থানাধীন ভাকুর্তা মোগড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া। এ সময় ইসমাইল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ৩.৫ গ্রাম, আনুমানিক মূল্য ১০,৫০০ টাকা) গ্রেফতার করা হয়। তার বাড়ি কেরাণীগঞ্জ থানার ইটখোলা এলাকায়। তার বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঢাকা জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।