1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার আমিনবাজারে বে (Bay) জুতার নকল কারখানা উদ্ঘাটিত, আটক ৩ আশুলিয়া, সাভারে ডিবির পৃথক অভিযান: ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ সাভারে সেটেলমেন্ট অফিসে বহিরাগত ‘কবিরের’ অবৈধ রাজত্ব: পেশকার সেজে চলছে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য আশুলিয়ায় ১৫ লক্ষাধিক টাকার গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার, পিকআপ জব্দ। মাদক ও সন্ত্রাস নির্মূলে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি: একটি কুচক্রী মহলের অপপ্রচার সাভার সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী পেল তথ্য অধিকার আইনের ওরিয়েন্টেশন দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে মাসিক ভাতা ৩ হাজার টাকায় উন্নীত করার দাবি—জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা

সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

​সাভারে আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মী সভা করেছে হেযবুত তাওহীদ।

শুক্রবার বিকালে সাভার রেডিও কলোনি এলাকার মোল্লা পার্টি সেন্টারে এই কর্মীসভার আয়োজন করা হয়। এতে হেযবুত তাওহীদের উপজেলা শাখার প্রায় ৬ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​সাভার উপজেলা হেযবুত তাওহীদের আমির সোহেল তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুবু আলেম মাহফুজ, ঢাকা জেলা সভাপতি সুমন শেখ এবং আশুলিয়া থানা হেযবুত তাওহীদের সভাপতি আব্দুল খালেক।
​

প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “আমরা একটি মুসলিম দেশ, অথচ আমাদের দেশে অপরাজনীতি, চুরি-ডাকাতি, খুন ও গুম লেগেই আছে। জুলাই মাসের বৈষম্যবিরোধী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন এলেও সাধারণ মানুষের কাঙ্ক্ষিত বৈষম্যমুক্তি, ন্যায়বিচার ও বাকস্বাধীনতা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।”
​

তিনি আরও বলেন, “সামনে যেকোনো নির্বাচিত সরকারই আসুক না কেন, তারা ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করলেও বিদ্যমান চলমান রাষ্ট্র ও অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে পুরোপুরি সফল হওয়া সম্ভব নয়। মুসলিম হিসেবে আমাদের কোরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে একটি আলাদা জীবনব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রজীবনে প্রকৃত শান্তি আসবে।”
​

হেযবুত তাওহীদের এই দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এদেশের ১৮ কোটি জনগণ, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক, সাংবাদিক এবং আলেম-ওলামা সবাইকে নিয়ে একটি সম্মিলিত আলোচনায় বসতে হবে। বর্তমানে যে মব ভায়োলেন্স, চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে তা প্রতিরোধে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্রচলিত ত্রুটিপূর্ণ ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান কায়েম করা। একই সঙ্গে ধর্মের নামে বাড়াবাড়ি, জুলুম ও রাজনৈতিক হানাহানি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর