1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক ও সন্ত্রাস নির্মূলে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি: একটি কুচক্রী মহলের অপপ্রচার সাভার সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী পেল তথ্য অধিকার আইনের ওরিয়েন্টেশন দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে মাসিক ভাতা ৩ হাজার টাকায় উন্নীত করার দাবি—জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন চায়না নাগরিকের অবৈধ মদের কারখানার সন্ধান: ফ্লাটে ডেকে নিয়ে চীনা নারীকে মারধরের অভিযোগ সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার

সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে যৌতুকের দাবি, শারীরিক নির্যাতন, পরকীয়া প্রেম এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাভার থানা রোড এলাকার লন্ডনাস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী স্ত্রী রওশন আর বিথি  জানান, প্রায় নয় বছর আগে ভিষান তালুকদারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ভিষান তালুকদার তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তিনি অভিযোগ করেন, তার স্বামী বিভিন্ন নারীর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছেন। তিনি গোপনে ইমো ও মেসেঞ্জারে মেয়েদের সাথে কথা বলেন।

এসব কার্যকলাপে বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হতো। ইতিপূর্বেও একাধিকবার তাকে মারধর করে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। দুটি অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি মুখ বুজে সংসার চালিয়ে গেলেও স্বামীর নির্যাতন কমেনি। বরং বিভিন্ন অজুহাতে যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালানো হতো।

​অসহ্য নির্যাতন সইতে না পেরে প্রায় ছয় মাস আগে তিনি বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যান বলে জানান বিথি। কিন্তু এরপরও ক্ষান্ত হয়নি তার স্বামী। তাকে বিভিন্নভাবে হয়রানি করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের আদালতে চুরির ঘটনা সাজিয়ে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার বাবাসহ বাড়িতে এসে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং বড় ধরনের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে।

​সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী রওশন আর বিথি আক্তার বলেন, “আমি আমার দুটি বাচ্চা ও নিজের জীবনের নিরাপত্তা চাই। সেই সাথে এই পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি।” তিনি তার ওপর চলা এহেন অবিচারের বিরুদ্ধে প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর