
মুবিনুর রহমান রবিন :
নিজের দীর্ঘদিনের আইন পেশা, রাজনৈতিক ভূমিকা ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট নাজিম উদ্দীন। তিনি দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এক প্রতিবাদ বিবৃতিতে অ্যাডভোকেট নাজিম উদ্দীন বলেন, তিনি দীর্ঘ ২৪ বছর ধরে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পেশাগত জীবনে তিনি স্বাবলম্বী এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই ৩৫ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ব্যবহার করতেন। পরবর্তীতে আগের গাড়িটি বিক্রি করে এবং ব্যাংক ঋণ গ্রহণ করে আরেকটি গাড়ি কেনেন বলে জানান তিনি।
কোনো কারখানার জুট ব্যবসার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন অ্যাডভোকেট নাজিম উদ্দীন। এ বিষয়ে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেন তিনি।
রাজনৈতিক অঙ্গনের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বিএনপির সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মামলায় তিনি সকল প্রকার বাধা উপেক্ষা করে মেডামের মামলা সহ ঢাকা জেলার বি.এন.পির শত শত নেতা কর্মীদের মামলা পরিচালনা করতে গিয়েও জেল জুলুম খেটেছে।
এছাড়া দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের পক্ষে তিনি আইনি লড়াই পরিচালনা করেছেন এবং অসংখ্য নেতা-কর্মীর জামিনের ব্যবস্থা করেছেন।
পাশাপাশি দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বলেও উল্লেখ করেন তিনি।
অ্যাডভোকেট নাজিম উদ্দীন বলেন, প্রকৃত সত্য আড়াল করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে তাঁর দীর্ঘদিনের শ্রম ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।