1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক ও সন্ত্রাস নির্মূলে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি: একটি কুচক্রী মহলের অপপ্রচার সাভার সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী পেল তথ্য অধিকার আইনের ওরিয়েন্টেশন দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে মাসিক ভাতা ৩ হাজার টাকায় উন্নীত করার দাবি—জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন চায়না নাগরিকের অবৈধ মদের কারখানার সন্ধান: ফ্লাটে ডেকে নিয়ে চীনা নারীকে মারধরের অভিযোগ সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার

দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে মাসিক ভাতা ৩ হাজার টাকায় উন্নীত করার দাবি—জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এই স্লোগানকে ধারণ করে এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পথচলার একমাত্র অবলম্বন সাদাছড়ির সুরক্ষার দাবি নিয়ে রাজধানীতে পালিত হয়েছে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬’।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও র‍্যালির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও নগর সৌন্দর্যবিদ এবং হেরিটেজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাবা রাফেয়া আবেদীন।

​অনুষ্ঠানে সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ প্রায় চারশত দৃষ্টি প্রতিবন্ধী সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​
এসময় ​প্রেস ব্রিফিংয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে ৩ দফা জরুরি দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো: ভাতা বৃদ্ধি: দৃষ্টি প্রতিবন্ধীদের বর্তমান মাসিক ভাতা ১,০০০ টাকার স্থলে বাড়িয়ে ৩,০০০ টাকা করা।

​বিশেষ চিকিৎসাসেবা: দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি, বেসরকারি ও আধাসরকারি হাসপাতাল এবং প্যাথলজি বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা।

​কর্মসংস্থান: যোগ্যতা অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধীদের সন্তানদের (ছেলে-মেয়েদের) কর্মসংস্থানের ব্যবস্থা করা।

​অতিথি ও নেতৃবৃন্দের বক্তব্য
​উদ্বোধনী বক্তব্যে জনাবা রাফেয়া আবেদীন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও আত্মবিশ্বাসের প্রশংসা করে বলেন, “শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তারা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সম্ভাবনা প্রমাণ করছেন। তাদের পথচলা নিরাপদ ও সহজ করতে এবং এই ৩ দফা যৌক্তিক দাবি বাস্তবায়নে সমাজের সকল বিত্তবান ও নীতিনির্ধারকদের এগিয়ে আসতে হবে।”

​সংস্থার মহাসচিব আইউব হাওলাদারের স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জাতিসংঘ ঘোষিত ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছর সংস্থার পক্ষ থেকে অন্তত ১,০০০টি সাদাছড়ি বিতরণ করা হলেও এবার কিছু জটিলতার কারণে তা করা সম্ভব হয়নি।

​সংবাদ সম্মেলনে দৃষ্টি প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আরও জোরালো ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর