1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সোমবার ১২ ঘন্টা গ্যাস থাকবে না সাভারে - Cjnews71 সোমবার ১২ ঘন্টা গ্যাস থাকবে না সাভারে - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সোমবার ১২ ঘন্টা গ্যাস থাকবে না সাভারে

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সাভারের বিভিন্ন অঞ্চলে ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পতা দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার (০৪ ডিসেম্বর) সকালে জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সোমবার (০৫ ডিসেম্বর) সাভারের জাহাঙ্গীরনগর, সাভার ক্যান্টরমেন্ট, চামড়া শিল্পনগরী এলাকা, পাবলিক সার্ভিস ট্রেনিং সেন্টারসহ জেবিঅ সাভারের আওতাধীন এলাকার সকল শ্রেনীর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস স্বল্পতা বিরাজ করবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভারের ব্যাংক টাউন এলাকায় নদীর এক পার থেকে আরেক পারে গ্যাস লাইনের টাই-ইন এর কাজ হবে। তাই আগামীকাল ১২ ঘন্টা সাভারের সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে৷ এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর