1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে হেরোইন সহ ১জন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। - Cjnews71 সাভারে হেরোইন সহ ১জন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে হেরোইন সহ ১জন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ বার পঠিত

সাভার প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার অভিযান পরিচালনা করে ১ কোটি ৮০ হাজার টাকা মুল্যের  প্রায় দেড় কেজি হেরোইনসহ মোঃ আশরাফ ওরফে ইমাম (৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জেলা উত্তর বিভাগ পুলিশ (ডিবি)।

হেরোইনের পেকেটগুলো বিছানার নিচে রেখে দিয়েছিলো এই মাদক বিক্রেতা।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসব তথ্য জানান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

তিনি আর বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপনের সরাসরি নির্দেশে এবং ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবশশিরা হাবীব খাঁনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

এরআগে, গতকাল বুধবার (০৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ী পশ্চিমপাড়া এলাকা থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়।

গ্রেফতার মোঃ আশরাফ ওরফে ইমাম চাঁপাইনবাবগঞ্জ জেলা থানার বটতলা এলাকান মৃত সেকান্দার আলীর ছেলে। সে রাজমিস্ত্রীর পাশাপাশি হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় থেকে পাইকারি ভাবে মাদক বিক্রি করতেন৷

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খানের নেতৃত্বে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ি এলাকা অভিযান পরিচালনা করে গ্রেফতার ইমামের বিছানার তোশকের নিচে ছড়িয়ে থাকা সাদা পলিথিন প্যাকে থাকা প্রায় দেড় কেজি হেরোইন জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আসামিকে জিজ্ঞেসাবাদে আমরা জানতে পেরেছি৷

আসামি ভারতের সিমান্ত লাগোয়া এলাকা চাপাইনবয়াবগঞ্জ থেকে এই মাদকদ্রব্যগুলো নিয়ে আসে৷ মাদকগুলো সাভারে রাখা হয়েছিলো বিক্রির উদ্দেশ্যে। আমরা সাভার মডেল থানায় একটি মাদক মামলা করেছি৷ দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর