1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শ্রমিক নিহত, আহত ১ - Cjnews71 ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শ্রমিক নিহত, আহত ১ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শ্রমিক নিহত, আহত ১

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় মো. হাসান মিয়া (২০) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে চার টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।

এর আগে শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এঘটনা ঘটে। এঘটনায় ঘাতকের পরিচয় পাওয়া যায় নি।

নিহত হাসান সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থেকে একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে। তবে হাসান ও আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ জানায়, ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন ক্ষিপ্ত ফুটবলের এক দর্শক। এসময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজের ইমার্জেন্সি ডাক্তার জানান, রাত ১২ টা ৪৫ মিনিটে তাদের হাসাপাতালে আনা হয় হাসানকে। তার কোমড়ে দুইটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে সাভারের ডগড়মোরা এলাকায়। তার সাথে কয়েকজন বন্ধ এসেছিল।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা অভিযানে আছি বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর