1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নামের ফলক উম্মোচন - Cjnews71 মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নামের ফলক উম্মোচন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নামের ফলক উম্মোচন

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

দীর্ঘ ৫৪ বছর পর সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম স্বীকৃতি খুনী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী মেজর শরিফুল হক ডালিমের বাবা মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই উচ্চ বিদ্যালয়টির নাম হলো মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়। দুপুরে মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নামের ফলক উম্মেচন করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরো অনেকে ।
মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নজরুল ইসলাম জানান,১৯৬৮ সালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা গ্রামে বঙ্গবন্ধুর খুনী কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের কানারচর গ্রামের শরিফুল হক ডালিম তার বাবার নাম মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। পরে এলাকাবাসী,শিক্ষক,শিক্ষার্থী বঙ্গবন্ধুর খুনীর বাবার নামে স্কুল নিয়ে নানা মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেন। পরে চলতি বছরে স্কুল কতৃপক্ষ মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ে নাম পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ পাঠালে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত তা পরিবর্তন করে মুশুরীখোলা উচ্চ বিদ্যালয় নাম পরিবর্তনের নির্দেশ প্রদান করেন। পরে আজ থেকে এই এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয়ের নামটি মুশুরীখোলা উচ্চ বিদ্যালয় হিসেবে নাম পরিবর্তন হয়। দীর্ঘ ৫৪ বছর পারও হয়ে আজ থেকে বঙ্গবন্ধুর খুনীর বাবার নামের স্কুলের নাম পরির্তন হওয়ায় শিক্ষক,শিক্ষার্থী ও গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেছেন। বঙ্গবন্ধুর খুুনীর বাবার নামে স্কুলটি আগে থাকায় তেমন কোন উন্নয়ন হয়নি এই স্কুলে। এখন থেকে স্কুলটিতে অনেক উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্রিষ্টরা। বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আট শতাধিক। শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩০ জন। দ্রুত স্কুলের নামটি পরিবর্তন করায় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর