
সিজে নিউজ ডেস্কঃ
গোপন সংবাদের ভিত্তিতে সাভারে আশুলিয়া থানা এলাকার বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজা ও ১০৫পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করে ঢাকা উত্তর ডিবি পুলিশ।
বৃহস্পতিবার বিকালে (১৫/১২/২০২২) ইং তারিখে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদ এর মাধ্যমে আশুলিয়া থানাধীন ঘোষবাগ পূর্বপাড়া এলাকা হইতে আসামী ১। নুর মোহাম্মদ (৩২), পিতা-আলীম, সাং-ঘোষবাগ পূর্বপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,২। মোঃ বাদশা মিয়া (২৯),পিতা- আরিফ,সাং-তুলসিপুর,থানা ও জেলা-জামালপুর, এ/পি সাং- ঘোষবাগ পূর্বপাড়া, থানা-আশুলিয়া জেলা-ঢাকা নামে দুই আসামীকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।