1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরির দুই কারখানা সিলগালা সহ জরিমানা। - Cjnews71 সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরির দুই কারখানা সিলগালা সহ জরিমানা। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরির দুই কারখানা সিলগালা সহ জরিমানা।

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 
সাভারের ভাকুর্তা ইউনিয়নে অনুমোদনহীন ভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার ও কাঠ পুড়িয়ে তেল তৈরি করে ব্যবসা পরিচালনা করার দায়ে ২টি কারখানাকে সিলগালাসহ মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে কারখানাগুলোকে কয়েকবার জরিমানাসহ সিলগালা করা হলেও দীর্ঘ কয়েক বছর যাবত এই কারখানাগুলো প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে তারা আবারও কারখানাগুলো চালিয়ে যাচ্ছিল। প্রশাসনের কঠোর নজরদারি না থাকার কারণেই অসাধু ব্যবসায়ীরা পরিবেশের ক্ষতি হয় এমন ব্যবসা পরিচালনা করে আসছে।

রবিবার (১৮ই ডিসেম্বর) বিকেল সাভারের ভাকুর্তা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন।

ভাকুর্তা এলাকার মিমহা রিসাইক্লিং ও বি-বাড়িয়া গ্রীন ওয়েল ইন্ডাস্ট্রি কারখানাকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন জানান, কারখানাগুলোর ট্রেড লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের কোন অনুমোদন ছাড়া গাড়ির টায়ার পুড়িয়ে এক ধরনের তেল (পোড়া মবিল) তৈরি করছিল। এ কারণে তা থেকে যে ছাই, ধোয়া ও বর্জ্য তৈরি হয় তা পরিবেশ ও জনস্বাস্থের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই সাভারে অবৈধভাবে গড়ে ওঠা ২ কারখানায় অভিযান পরিচালনা করে মোট ৪ লাখ টাকা জরিমানা ও সিলগালাসহ করা হয়েছে।

পরিবেশ দূষণ রোধে এ ধরনের কারখানায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সহযোগী হিসেবে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাবিনুর সঙ্গীয় ফোর্স সহ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর