1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার আমিনবাজার হেরোইন সহ নারী আটক - Cjnews71 সাভার আমিনবাজার হেরোইন সহ নারী আটক - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার আমিনবাজার হেরোইন সহ নারী আটক

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার পঠিত

সাভার প্রতিনিধি :

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে হেরোইন সহ জাহেদা বেগম ওরফে জাহি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। এ সময় প্রায় তিন লাখ টাকার হেরোইন জব্দ করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত জাহেদা বেগম ওরফে জাহি (৪৫) সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়া এলাকার সামসুল হকের স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে।

পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারীকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা মূল্যের ১৪৪৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিযন্ত্রণে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর