1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। - Cjnews71 স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ বার পঠিত

প্রতিনিধি, সাভার

সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র ঠেকিয়ে ঘোড়া মার্কার প্রার্থী বকুল ভূঁইয়াকে হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন বকুল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে আনারস মার্কার সমর্থক রুবেল আহমেদ ভূঁইয়া এবং মারুফ ভূঁইয়া নির্বাচন থেকে সড়ে দাড়ানোর জন্যই তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী বকুল ভূঁইয়া।
এ ঘটনায় তিনি সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। এর আগে একই দিনে রাত ৯টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী।

অভিযুক্ত মারুফ ভূঁইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মোর্শেদ ভূঁইয়ার ছেলে। তিনি আনারস মার্কার প্রার্থী প্রার্থী সুমন আহম্মেদ ভূঁইয়ার চাচাতো ভাই এবং রুবেল আহম্মেদ ভূঁইয়া আনারস মার্কার প্রার্থী সুমন আহম্মেদ ভূঁইয়ার বোন জামাই।

এর আগে ঘটনার বিবরণ দিয়ে মোঃ বকুল ভূইয়া বলেন, সারাদিন নির্বাচনী প্রচারণার পরে আমার চোখে কি যেন লেগেছিলো। তাই আমি চোখের ডাক্তার দেখাতে চক্ষু হাসপাতলে পল্লী বিদ্যুৎ আসি। পল্লী বিদ্যুৎ আসার পরে আমার গাড়ি চাপিয়ে দিয়ে আমার এ্যাটাক করেছে। গাড়ি থেকে নেমে ব্যাকডালা থেকে একটা কালো অস্ত্র বের করে আমার বুকে ঠেকিয়ে দিয়েছে মারুফ ভূঁইয়া এবং তার সাথে ছিলো রুবেল। এসময় তারা আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি দেয়। পরে চারপাশ থেকে মানুষ আগাইয়া আসলে ওরা পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত রুবেল আহমেদ ভূইয়া বলেন, ‍‍‌এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই ভাই। ঘটনার যে স্থলের কথা বলছে, সেখানে আমি জয় ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনার অফিস থেকে আমি যখন বের হইছি তখন মারুফ ভুইয়া হচ্ছে তার সর্ম্পকের চাচাতো ভাই তারা দুইজন তর্কাতর্কি করতেছে। আমি তখন গিয়ে দুইজনকে দুই গাড়িতে উঠাই দিছি। মারুফকে মারুফের গাড়ীতে বকুল ভূঁইয়া বকুল ভূঁইয়ার গাড়ীতে উঠাই দিছি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর আলম বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে গতকাল রাতে আশুলিয়ার মোল্লা বাজার এলাকায় ঘোড়া মার্কার দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগও ওঠেছে এই মারুফ ভূঁইয়ার বিরুদ্ধে। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মারুফ ভূইয়ার হঠাৎ এমন মারমুখি আচরণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর