
সাভার প্রতিনিধিঃ
নানা বর্ণাঢ্য আয়োজনে আমিন বাজার ইউনিয়ন পরিষদের বর্তমান পর্ষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ই জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহাম্মেদের আয়োজনে মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদ ও মেম্বারদের স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুল দিয়ে বরণ করে নেন।
পরে বক্তব্যে রাকিব আহম্মেদ আমিনবাজার জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমি এই অনুষ্ঠানে আপনাদের বক্তব্য শোনানোর জন্য আছি নাই, এসেছি ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর এই এক বছরে কি কাজ করলাম আর কি করতে পারি নাই এবং কর্মক্ষেত্রে কোন ভুল ছিল নাকি এব্যাপারে আপনার সাথে মত বিনিময় করতে এসেছি। ভুল থাকলে আমাকে বলবেন আমি তা সংশোধন করে নিব। এছাড়া চেয়ারম্যান তার লিখিত বক্তব্যে এক বছরে কি কি উন্নয়ন মূলক কাজ করেছেন তা সকলের সামনে তুলে ধরেন এবং আমিনবাজার বাসীর সাথে উন্মুক্ত আলোচনা করেন।
পরে আমিনবাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় ও গরীবদের মাঝে প্রায় ৫০০ কম্বল বিতরণ করেন।
এসময় অনুষ্ঠানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেম্বারগণ, নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।