1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে দুই ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা - Cjnews71 সাভারে দুই ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে দুই ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ২২০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে অবৈধভাবে ইট পুড়িয়ে বাজারজাত করায় দুই ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এসময় ভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।

রবিবার (২২ জানুয়ারি) তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায়
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন।

তিনি বলেন, ওই এলাকায় এমবিএম ও একেএম ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়েছে। তারা পরিবেশের কোন ছাড়পত্র ছাড়াই ইট পুড়িয়ে পরিবেশ দূষণ করে আসছিলেন। এছাড়া তারা কোন বৈধ কাগজ দেখাতে না পারায় এমবিএম ব্রিক্সকে ১৫ লাখ ও একেএম ব্রিককে ১৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভাটার আংশিক অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, একে এম ব্রিকসের মালিক মোহাম্মদ ইকবাল হোসেন ও এমবি এম এর মালিক হাবিবুল্লাহ হাবিব বৈধ কাগজপত্রের তোয়াক্কা না করে দীর্ঘ দিন ধরে এই ভাটা পরিচালনা করে ইট বাজারজাত করে আসছিলেন।

এসময় সাভার মডেল থানার পুলিশসদস্যসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর