1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে জাল টাকার কারখানায় অভিযান, আটক ২ - Cjnews71 সাভারে জাল টাকার কারখানায় অভিযান, আটক ২ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে জাল টাকার কারখানায় অভিযান, আটক ২

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ২৮০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে জাল টাকা ছাপানোর সময় অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেছে র‌্যাব-৪। এসময় বিপুল পরিমান জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের মজিদপুর এলাকার গ্রীনভিউ স্কুলের সামনে সাইফুল ইসলামের দুই তলা বাড়ির নিচতলায় এই অভিযান পরিচালনা করা হয়। এই কক্ষে জাল টাকা বানানোর কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, কাঁথা-বালিশ আর কিছু ওষুধ ছাড়া আর কিছু ছিল না।

আটকরা হলেন- জিনাইদহ জেলার মুহিবুল্লাহ্, তিনি জিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন। অপরজন হলেন, রাজবাড়ি জেলার তুহিন। তিনি ছাপানো টাকা বাজারে ডিস্ট্রিবিউশনের কাজ করতেন। তারা জানুয়ারি মাসের গত ১৪ তারিখে এই বাসাটি ভাড়া নিয়েছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই বাড়িতে কতিপয় ব্যক্তি জাল টাকা বানাচ্ছেন এবং বাজারে চালানোর চেষ্টা করছেন। বেশ কিছুদিন ধরে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে নিশ্চিত হয় যে এই বাসাতেই জাল নোট তৈরির কাজ চলছে। পরবর্তীতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ এখানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় বিপুল পরিমাণ জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করতে সমর্থ হয় র‌্যাব। আটক মুহিবুল্লাহ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করেছে। এ ব্যাপারে তিনি দক্ষ টেকনিশিয়ান হিসাবে কাজ করেন।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, আমরা ৫০০ টাকার ৯০ টি জাল টাকার নোট উদ্ধার করেছি। এছাড়া ছাপানো অবস্থায় বেশ কিছু কাগজসহ বিপুল পরিমাণ জাল টাকা ছাপানোর কাগজ পেয়েছি। এছাড়া ল্যাপটপ, প্রিন্টার ও জাল টাকা ছাপানোর অব্যবহৃত বিপুল পরিমাণ কাগজ উদ্ধার করা হয়েছে। এই সিন্ডিকেটের সাথে কেউ জড়িত আছেন কিনা আমরা তা খতিয়ে দেখব। যদি কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসবো।।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর