1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে সাংবাদিক হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন - Cjnews71 সাভারে সাংবাদিক হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে সাংবাদিক হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪০০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভার-আশুলিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিভিন্নভাবে পুলিশি হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (৪ ফেব্রুযারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সাংবাদিক মোফাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নির্যাতনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন সাভারের যমুনা টিভির সাংবাদিক মাহফুজুর রহমান নিপু, এটিএন নিউজের জাহিদ হাসান সাকিল, ডিবিসি টিভির শফি মাহমুদ চৌধুরী, যুগান্তর পত্রিকার মেহেদী হাসান মিঠু, এশিয়ান টিভির জহিরুল ইসলাম লিটন, চ্যানেল ২৪ এর অপু ওহাব, মাইটিভির আনোয়ার হোসেন, আজকের পত্রিকার রিফাত মেহেদী, আরটিভির জিয়াউল ইসলাম, নিউজ বাংলার ইমতিয়াজুল ইসলাম, ঢাকা পোস্টের মাহিদুল ইসলাম এবং ঢাকা মেইলের আহমাদ সোহান সিরাজীসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে খবরটি প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর