1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার - Cjnews71 সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মির্জা আবিদ বেগ (৪০) কে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার( ৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে গতকাল বুধবার গভীর রাতে আশুলিয়ায় পলাশবাড়ি এলাকার ইউনাইটেড হাউজিং ব্লক এ সামনে অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সম্রাট মির্জা আবিদ বেগ আশুলিয়ার পল্লীবিদুৎ এর ইউনাইটেড হাউজিং এলাকার মোহাম্মদ নুরুল আলম বেগের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ওই এলাকায় মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সম্রাট মির্জা আবিদ বেগ কে প্রায় ২১ লাখ টাকার মুল্যের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আমিনুর ইসলাম বলেন, গ্রেফতার মাদক সম্রাট মির্জা আবিদ বেগের সাথে আরও দুইজন সহযোগী রয়েছে তাদের নাম ঠিকানা সংগ্রহের কাজ চলছে। একই সাথে ওই সহযোগীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পাইকারী মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলো। আমরা মাদকে জিরো টলারেন্স।এরকম অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত দের মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর