
সিজে নিউজ ডেস্কঃ
সাভারে পুর্বশত্রুতার জেরে নিজাম উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ীকে বেধরক মারধর করেছে প্রতিপক্ষরা। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নিজাম উদ্দিন। এর আগে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে সাভার সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মিটন এলাকার ভুক্তভোগীর বাসার সামনে এঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- সাভার মডেল থানার সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের একই এলাকার মৃত রিয়াজ খানের ছেলে মো. দুলাল খান (৩৫) সহ তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিজাম উদ্দিন দীর্ঘ দিন ধরে সাভার মডেল থানার বাজার বাস স্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ্ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ের দ্রুত উন্নতি দেখে ব্যাপক হিংসা পারায়ণ হয়ে পড়ে দুলাল। পরে ব্যবসার বিভিন্নভাবে ক্ষতি সাধনের চেষ্টা করে। বিষয়টি জেনে দুলালকে সতর্ক করলে সে আরো ইর্ষান্বিত হয়ে পরে। দুলালের এলাকা দিয়ে রিকশাযোগে বাসার সামনে গেলে অভিযুক্তরা নিজামকে বেধড়ক মারধর করেন। ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ব্যবসায়ের ক্ষতিসহ প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ বলেন অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেব।