1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ছিনতাইকারীর হামলায় স্ত্রী সন্তানের সামনে যুবক নিহত - Cjnews71 ছিনতাইকারীর হামলায় স্ত্রী সন্তানের সামনে যুবক নিহত - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ছিনতাইকারীর হামলায় স্ত্রী সন্তানের সামনে যুবক নিহত

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে স্ত্রী সন্তানের সামনেই ছুরিকাঘাত করে সোহেল মিয়া (২৮) নামের এক যুবক হত্যা করেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজালাখ এলাকার রাঙ্গাবন নার্সারীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তিনি
সাভারের মজিদপুর এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানায়, সোহেল মিয়া স্ত্রী সন্তান নিয়ে রংপুর থেকে দূরপাল্লার বাসযোগে আজ ভোরে সাভারের রাঙ্গাবন নার্সারীর সামনে এসে নামেন।

এসময় ছিনতাইকারীরা সোহেলকে ধরে তার কাছে থানা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় সোহেল বাঁধা দিলে স্ত্রী সন্তানের সামনেই তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে ছিনতাইতারীরা। এঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সোহেল।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সাথে ছিনতাইকারী ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর