1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৪ - Cjnews71 সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৪ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৪

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

সাভার প্রতিনিধি:

সাভার ও আশুলিয়ায় পৃথক গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন নারী ও এক পুরুষ দগ্ধ হয়েছে। দগ্ধরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার মোঃ আলী আহমেদের মালিকানাধীন মা ভিলা নামের দুই তলা বাড়ির ১১ নম্বর কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয় মা ও মেয়েসহ তিনজন।

দগ্ধ ইয়াসমিন আক্তার (৪০) গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মৃত ইসমাইলের স্ত্রী। এবং তাদের বড় মেয়ে শিমা আক্তার (২০) ও ছোটো মেয়ে সুমা আক্তার (১২)। এদের মধ্যে ইয়াসমিন আক্তার ও তার বড় মেয়ে আলাদা পোষাক কারখানায় কাজ করতেন ও ছোটো মেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো।

মা ভিলার ম্যানেজার মোঃ আবু ইউসুফ বলেন, সকালে আমি ঘুমাচ্ছিলাম, হটাৎ বিকট আওয়াজ করে পাশের রুমে। পরে গিয়ে দেখি তিনজনের শরীরে আগুন জ্বলতে থাকে। এসময় কোনো ব্যবস্থা না পেয়ে আমরা সাবাই মিলে আগুন নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলি এবং অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে এনে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বিস্ফোরনে ঘরের কিছু অংশ পুড়ে গেছে।

বিস্ফোরণটির কারণ হিসেবে তিনি বলেন, গ্যাসের সিলিন্ডার থেকে লিকেজ হয়ে সারারাতে ধীরে ধীরে বের হয়ে পুরো রুম হয়ে যায় যখন সকালে রান্নার জন্য দিয়াশলাই জ্বলাতে গেলে বিস্ফোরণ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে থাকা ইয়াসমিনের খালাতো ভাই মোঃ সুজা বলেন, আমার বড় বোন ইয়াসমিন ও ভাগনি শিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া ছোটো ভাগনি সুমার অবস্থা খারাপ তাকে আইসিইউতে রাখা হয়েছে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

অন্যদিকে সাভার পৌরসভার সবুজবাগ এলাকা রাত ৪টার দিকে গ্যাস চুলায় আগুন জ্বালাতে গিয়ে লিকেজ থেকে বিষ্ফোরন হয়ে দগ্ধ হয় মমিনুল হক। তিনি জামালপুর জেলার বাসিন্দা। তার গলার এক অংশ পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে কলেজের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও ডিউটি অফিসার মালেকা বানুর সাথে যোগাযোগ করা হলে এমন কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সমন্নয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে বলেন, সাভার থেকে কয়েকজন দগ্ধ হয়ে আমাদের এখানে ভর্তি হয়েছে। সবই মেজর বার্ন হয়েছে। প্রায় সবারই শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর