1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে বালু ও মাটি উত্তোলন, ৪টি ড্রেজার মেশিন জব্দ - Cjnews71 সাভারে বালু ও মাটি উত্তোলন, ৪টি ড্রেজার মেশিন জব্দ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে বালু ও মাটি উত্তোলন, ৪টি ড্রেজার মেশিন জব্দ

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ জন কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদীতে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ করে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার ।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার বলেন, অপরিকল্পিতভাবে ও অনুমোদন না নিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। এসময় দুইজন কর্মচারী কাউন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রিফাত হোসেনকে (২২) ২০ দিন ও পাবনা জেলার আমিনপুর থানার ছোট নওগা গ্রামের বিল্লাল মন্ডলের ছেলে আসাদুজ্জামান নূরকে (৩১) ১০ দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরে জব্দকৃত মেশিন গুলো এনে নৌ পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক পরবর্তীতে জব্দকৃত মেশিন গুলো নিলামে বিক্রি করে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
ভ্রাম্যমাণ অভিযানে এসময় সাভার মডেল থানা পুলিশ ও নৌ পুলিশ সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর