1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন - Cjnews71 সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

মুবিনুর রহমান রবিন:

সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে উপজেলা প্রশাসন ও সরকার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন। পরে একে একে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ফখরুল আলম সমর ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আলোচনা সভায় এ সময় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরায় স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।

এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাভার পৌর এলাকায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। পরে পৌর ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাভার পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আব্দুল গনি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী নিউটন, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া সহ আরো অনেকে।

এছাড়া দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা এবং চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শণ, পুরষ্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর