1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায়  ৯১ টি অবৈধ  স্থাপনা উচ্ছেদ - Cjnews71 সাভারে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায়  ৯১ টি অবৈধ  স্থাপনা উচ্ছেদ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায়  ৯১ টি অবৈধ  স্থাপনা উচ্ছেদ

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪১২ বার পঠিত
সাভার প্রতিনিধি:
সাভারের বংশী নদীর তীরে অবৈধভাব গড়ে ওঠা প্রায় ৯১ টি স্থাপনা উচ্ছেদ করেছেন জেলা প্রশাসন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব স্থাপনা নির্মান করা হয়েছিল বলে জানা গেছে।
রবিবার (১২ মার্চ) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার বংশী নদীর তীরে গড়ে ওঠা এসব স্থাপনায় সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আদনান ও সুবির কুমার দাশ। এসময় অভিযানে সহায়তা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবির কুমার দাশ  বলেন, ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করে ৯১ টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে ৫০ শতাংশ দখল করা জায়গা উদ্ধার করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘ দিননধরে নয়ারহাটের বংশী নদীর তীর দখল করে কিছু অসাধু ব্যক্তি দোকানপাট ভাড়া দিয়েছিল। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযানের পূর্ব নোটিশ দেওয়া হয়েছিল। দখলকারীরা কিছু অংশ সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আজ পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে বাকি কাজটুকু শেষ করা হয়েছে। নদীর পাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সরকারি কোনো জায়গা অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই। আজ যেভাবে দখল মুক্ত করা হয়েছে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর